ইরাকের আনবার প্রদেশ কয়েক দিনের মধ্যেই পুরোপুরি দায়েশ মুক্ত হবে: আবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i48058-ইরাকের_আনবার_প্রদেশ_কয়েক_দিনের_মধ্যেই_পুরোপুরি_দায়েশ_মুক্ত_হবে_আবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবার আগামী কয়েক দিনের মধ্যেই তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে পুরোপুরি মুক্ত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৭ ০৭:৫৩ Asia/Dhaka
  • ইরাকের আনবার প্রদেশ কয়েক দিনের মধ্যেই পুরোপুরি দায়েশ মুক্ত হবে: আবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবার আগামী কয়েক দিনের মধ্যেই তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে পুরোপুরি মুক্ত হবে।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আল-কাইমকে পুরোপুরি মুক্ত করার ঘোষণা দেয়া হবে। গত সপ্তাহে আবাদি বলেছিলেন, ইরাকের দায়েশ অধিকৃত শেষ কয়েকটি শহর ও গ্রাম মুক্ত করার অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। আল-কাইম এবং রাওয়া শহরসহ আশেপাশের গ্রাম মুক্ত করার জন্য এগিয়ে চলেছে ইরাকি বাহিনী।

এদিকে, এর আগে পশ্চিমাঞ্চলীয় আনবার অভিযানের কমান্ডার লে.জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ ঘোষণা করেছেন, প্রদেশটির কয়েকটি গ্রাম এবং দুটি তেলক্ষেত্র মুক্ত করা হয়েছে। ইরাকি সেনাবাহিনী তাদের অভিযানের পরিধি বাড়ানোর মধ্য দিয়ে এ সব অঞ্চল মুক্ত হয় বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১