সৌদি আগ্রাসন অব্যাহত: ইয়েমেনের আলেম সম্প্রদায়ের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i48120-সৌদি_আগ্রাসন_অব্যাহত_ইয়েমেনের_আলেম_সম্প্রদায়ের_প্রতিক্রিয়া
ইয়েমেনের ওলামা সংস্থা সেদেশের উত্তরাঞ্চলীয় সা'দা শহরের একটি বাজারে সৌদি আগ্রাসী বাহিনীর সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সাহার এলাকায় ওই জনাকীর্ণ বাজারে সৌদি হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো নয় জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১২:২০ Asia/Dhaka
  • ইয়েমেনি আলেম সম্প্রদায়
    ইয়েমেনি আলেম সম্প্রদায়

ইয়েমেনের ওলামা সংস্থা সেদেশের উত্তরাঞ্চলীয় সা'দা শহরের একটি বাজারে সৌদি আগ্রাসী বাহিনীর সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সাহার এলাকায় ওই জনাকীর্ণ বাজারে সৌদি হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো নয় জন।

ইয়েমেনের জনাকীর্ণ বাজারে সৌদি হামলা

এক বিবৃতিতে ওলামা সংস্থা বলেছে সৌদি এই আগ্রাসন প্রমাণ করছে তারা ধর্মীয় নীতিমালা এবং মানবিক মূল্যবোধের ধার ধারে না। এদিকে আনসারুল্লাহর রাজনৈতিক দফতর থেকে ইয়েমেনে অব্যাহত সৌদি গণহত্যার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দায়ী করা হয়েছে।

মার্কিন সহযোগিতায় সৌদিআরব তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশকে নিয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর নির্বিচার দমন অভিযান চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে দেশটির ওপর সমুদ্র, আকাশ ও স্থল অবরোধ আরোপ করে রেখেছে। খাদ্য ও ওষুধ সংকটে ইয়েমেনে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৩