সিরিয়ার ভেতরে অভিযান চালানোর হুমকি দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i48158-সিরিয়ার_ভেতরে_অভিযান_চালানোর_হুমকি_দিল_ইসরাইল
সিরিয়ার ভেতরে অভিযান চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার গোলান মালভূমি এলাকায় বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের লোকজনকে রক্ষার জন্য এই অভিযানের হুমকি দিয়েছে তেল আবিব। তবে মজার বিষয় হচ্ছে- যাদেরকে রক্ষার জন্য সামরিক অভিযানের হুমকি দিচ্ছে ইসরাইল, সেই দ্রুজ সম্প্রদায়ের লোকজন সিরিয়া সরকারকে সমর্থন করে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ১৫:০৬ Asia/Dhaka
  • ইসরাইলের ট্যাংক (ফাইল ফটো)
    ইসরাইলের ট্যাংক (ফাইল ফটো)

সিরিয়ার ভেতরে অভিযান চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার গোলান মালভূমি এলাকায় বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের লোকজনকে রক্ষার জন্য এই অভিযানের হুমকি দিয়েছে তেল আবিব। তবে মজার বিষয় হচ্ছে- যাদেরকে রক্ষার জন্য সামরিক অভিযানের হুমকি দিচ্ছে ইসরাইল, সেই দ্রুজ সম্প্রদায়ের লোকজন সিরিয়া সরকারকে সমর্থন করে।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রোনেন ম্যানেলিস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছেন, "সিরিয়ার গোলান  মালভূমির হাদের এলাকায় দ্রুজ সম্প্রদায়ের বসবাস রয়েছে এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, সেখানে লড়াই তীব্র হয়েছে। এ অবস্থায় সেখানকার লোকজনকে সহায়তা করতে প্রয়োজনে ওই এলাকা দখলে নিতে ইসরাইলের বাহিনী প্রস্তুত রয়েছে।"

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় থেকে ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে রেখেছে। তবে হাদের এলাকাটি সিরিয়ার অংশে অবস্থিত এবং সেখানকার জনগণ দামেস্ক সরকারের প্রতি অনুগত। এরপরও সেখানে সামরিক অভিযান চালানোর এই হুমকির আসল উদ্দেশ্য রহস্যাবৃত্ত। গতকাল হাদের এলাকায় ইসরাইল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ফতেহ আশ-শাম আত্মঘাতী বোমা হামলা চালায় এবং তাতে ছয় জন নিহত ও ২১ জন আহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪