সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে গেছেন সাদ হারিরি
https://parstoday.ir/bn/news/west_asia-i48238-সৌদি_আরব_থেকে_সংযুক্ত_আরব_আমিরাতে_গেছেন_সাদ_হারিরি
লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। সেখানে তিনি দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৭ ১৪:২৯ Asia/Dhaka
  • সাদ হারিরি
    সাদ হারিরি

লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। সেখানে তিনি দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন।

আজ (মঙ্গলবার) হারিরি রিয়াদ থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেন বলে ফিউচার টিভি চ্যানেল জানিয়েছে। লেবাননের কয়েকজন শীর্ষ পর্যায়ের রাজনীতিক এ টেলিভিশন চ্যানেলের মালিক। সৌদি আরবের আল-আরাবিয়া টিভি চ্যানেলও এ খবর নিশ্চিত করে বলেছে, এরইমধ্যে সাদ হারিরি আমিরাতের যুবরাজের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি।

পদত্যাগের ঘোষণা দিচ্ছেন সাদ হারিরি

গত শনিবার সাদ হারিরি আকস্মিকভাবে সৌদি আরব সফরে গিয়ে দেশটির টিভি চ্যানেলের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেন। ইরান ও হিজবুল্লাহ অভিযোগ নাকচ করেছে।

সাদ হারিরির এ ঘোষণার কারণে লেবাননের রাজনীতিতে মারাত্মক অস্থিরতা দেখা দিয়েছে। লেবাননের বেশিরভাগ রাজনীতিক মনে করছেন, সৌদি আরবের চাপের মুখে হারিরি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। লেবাননের আইন ও বিচারমন্ত্রী সালিম  জিরিসাতি বলেছেন, সাদ হারিরি দেশে ফিরে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তা প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে গ্রহণযোগ্য হবে না।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭