ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা করেছে সৌদি জঙ্গিবিমান বহর
https://parstoday.ir/bn/news/west_asia-i48332-ইয়েমেনের_প্রতিরক্ষা_মন্ত্রণালয়ের_ওপর_হামলা_করেছে_সৌদি_জঙ্গিবিমান_বহর
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা করেছে সৌদি যুদ্ধবিমান বহর। পাশাপাশি রাজধানী সা’নার একটি আবাসিক ভবনের ওপরও হামলা করা হয় বলে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৭ ০৮:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা করেছে সৌদি জঙ্গিবিমান বহর

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা করেছে সৌদি যুদ্ধবিমান বহর। পাশাপাশি রাজধানী সা’নার একটি আবাসিক ভবনের ওপরও হামলা করা হয় বলে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে।

গতকাল শেষ বেলায় চালানো ব্যাপক এ হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। অবশ্য হামলায় ১২টি বাড়ি ভেঙ্গে গেছে এবং কমপক্ষে আটজন আহত হয়েছে।কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে হামলার ব্যাপকতাকে উল্লেখ করে এসব সূত্র থেকে আশংকা প্রকাশ করা হয়।

ইয়েমেনের আল-মাশিরাহ নেটওয়ার্ক স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরো  জানিয়েছে, সৌদি হামলায় ইয়েমেনের প্রতিরক্ষা ভবনের ক্ষতি হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলার পরও সৌদি জঙ্গিবিমান বহর ইয়েমেনের আকাশে অনেক সময় ধরে টহল দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১