সিরিয়ার ওপর হামলা অব্যাহত রাখবে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i48385-সিরিয়ার_ওপর_হামলা_অব্যাহত_রাখবে_ইসরাইল
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (রোববার) মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ইঙ্গিত দিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৩, ২০১৭ ০৯:১৪ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গতকাল (রোববার) মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ইঙ্গিত দিয়েছেন।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসরাইল ও জর্দান সীমান্ত পর্যন্ত নিরাপদ অঞ্চলের বিস্তৃতি ঘটানোর বিষয়ে একমত হওয়ার পরও নেতানিয়াহু সিরিয়ার ওপর হামলা কথা বললেন। গত জুলাই মাসে আমেরিকা, রাশিয়া ও জর্দান ওই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একটি চুক্তিতে সই করে এবং এর ফলে সেখানে সহিংসতা অনেক কমে গেছে।  

সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলে হামলা (ফাইল ফটো)

গতকাল ইহুদিবাদী মন্ত্রিসভার বৈঠক শেষে ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী তিজাচি হানেগবি বলেন, যে চুক্তির আওতায় নিরাপদ অঞ্চল গঠন করা হয়েছে তা ইসরাইলের দাবি পূরণ করে নি। ফলে তেল আবিব তার প্রয়োজন মতো পদক্ষেপ নেবে। হানেগবি তার ভাষায় বলেন- রাশিয়া, আমেরিকার ও জর্দানের মধ্যকার ওই চুক্তিতে এ কথা নিশ্চিত করা হয় নি যে, সীমান্তে ইরান ও হিজবুল্লাহর যোদ্ধাদের কোনা তৎপরতা থাকবে না।

ত্রিপক্ষীয় চুক্তির পর ইসরাইলের যুদ্ধমন্ত্রী লিবারম্যান এভিগদোর অনেকটা গায়ের জোরেই বলেছিলেন, এ ধরনের চুক্তির পরও ইসরাইল স্বাধীনভাবে ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩