রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালালো সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i48437-রাজধানী_সানার_বিমানবন্দরে_হামলা_চালালো_সৌদি_আরব
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি আরবের কয়েকটি জঙ্গিবিমান। গতকালের (মঙ্গলবার) হামলায় বিমানবন্দরের নেভিগেশন টাওয়ার ও রানওয়ের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৫, ২০১৭ ১৩:৫৮ Asia/Dhaka
  • সৌদি জঙ্গিবিমান
    সৌদি জঙ্গিবিমান

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি আরবের কয়েকটি জঙ্গিবিমান। গতকালের (মঙ্গলবার) হামলায় বিমানবন্দরের নেভিগেশন টাওয়ার ও রানওয়ের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তা জিমি ম্যাকগোল্ডরিক হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সৌদি আরব যদি অবরোধ শিথিল করার প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরও ত্রাণ সাহায্য পাঠানো বন্ধ থাকবে না।

সৌদি হামলার পর একটি শিশুকে উদ্ধার করা হচ্ছে

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকও সাংবাদিকদের জানিয়েছেন, সানা বিমানবন্দর ও হুদাইদাহ সমুদ্রবন্দর ছাড়া সালিফ সমুদ্রবন্দর পরিপূর্ণভাবে কাজ করছে এবং এ বন্দরের মাধ্যমে কার্গো জাহাজ থেকে ত্রাণ খালাস করা সম্ভব। দেশটিতে ত্রাণ না পাঠালে জটিল মানবিক পরিস্থিতির আরো অবনতি হবে বলে জানান তিনি। ডুজারিক বলেন, ইয়েমেনের ৭০ লাখ মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মুখে রয়েছে এবং সৌদি অবরোধ প্রত্যাহার না করলে পরিস্থিতি আরো খারাপ হবে।

চলতি মাসের প্রথম দিকে সৌদি আরব ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরগুলোতে অবরোধ আরোপ করে। তবে সম্প্রতি সে অবরোধ তুলে নেয়ার কথা জানিয়েছে রিয়াদ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫