ইসরাইল থেকে আয়রন ডোম কেনার চেষ্টা করছে সৌদি আরব: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i51079-ইসরাইল_থেকে_আয়রন_ডোম_কেনার_চেষ্টা_করছে_সৌদি_আরব_রিপোর্ট
ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' কেনার চেষ্টা করছে সৌদি আরব। ইরান-বিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সৌদি আরব ও ইসরাইল যখন সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে বলে খবর আসছে তখন আয়রন ডোম কেনার প্রচেষ্টা নিয়ে সংবাদ প্রকাশ হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৮ ১৩:৪৮ Asia/Dhaka
  • আয়রন ডোম
    আয়রন ডোম

ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' কেনার চেষ্টা করছে সৌদি আরব। ইরান-বিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সৌদি আরব ও ইসরাইল যখন সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে বলে খবর আসছে তখন আয়রন ডোম কেনার প্রচেষ্টা নিয়ে সংবাদ প্রকাশ হলো।

সুইজারল্যান্ড থেকে প্রকাশিত জার্মান ভাষার পত্রিকা 'বাসলার জেইতুং' রিয়াদে অবস্থানকারী একজন ইউরোপীয় অস্ত্র ঠিকাদারের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরব ইসরাইল থেকে সামরিক সরঞ্জাম কিনতে চাইছে। এর মধ্যে কথিত 'ট্রফি অ্যাক্টিভ প্রটেকশন সিস্টেম' বা এপিএস রয়েছে।

ইসরাইলি ট্যাংকে বসানো 'ট্রফি অ্যাক্টিভ প্রটেকশন সিস্টেম' বা এপিএস (ফাইল ফটো)

পত্রিকার খবর অনুসারে, সৌদি সামরিক বিশেষজ্ঞরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখেছেন। সুইস পত্রিকাটি আরো জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের বেড়ে চলা প্রভাব রুখে দিতে ইসরাইল ও সৌদি আরব একসঙ্গে কাজ করছে। এজন্য দুই পক্ষ গোয়েন্দা সহযোগিতাসহ সামরিক ও নিরাপত্তা বিভাগে উল্লেখযোগ্য মাত্রায় সহযোগিতা বাড়িয়েছে।

সৌদি আরব ও ইসরাইলের মধ্যে প্রকাশ্য কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে ধারণা করা হয়- তাদের মধ্যে গোপন সহযোগিতা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার নানামুখী খবর বের হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯