‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শক্তি হচ্ছে হিজবুল্লাহ’
https://parstoday.ir/bn/news/west_asia-i51627-সন্ত্রাসবাদের_বিরুদ্ধে_সবচেয়ে_কার্যকর_শক্তি_হচ্ছে_হিজবুল্লাহ’
মধ্যপ্রাচ্যে যেসব বাহিনী সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সবচেয়ে কার্যকর তার একটি হচ্ছে হিজবুল্লাহ। একথা বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৮ ২১:৩৯ Asia/Dhaka
  • জবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    জবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

মধ্যপ্রাচ্যে যেসব বাহিনী সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সবচেয়ে কার্যকর তার একটি হচ্ছে হিজবুল্লাহ। একথা বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

সিরিয়ার কুনেইত্রা অঞ্চলে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধার শাহাদাতের বার্ষিকী উপলক্ষে তিনি শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের বিরুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছে তার পেছনে রয়েছে হিজবুল্লাহর এসব শহীদের আত্মত্যাগ।

হাসান নাসরুল্লাহ বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়ার চেষ্টা করছে এমনকি হিজবুল্লাহর বিরুদ্ধে মাদক চোরাচালানের মতো ভিত্তিহীন অভিযোগ আনতে চায়। হিজবুল্লাহ মহাসচিব মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, হিজবুল্লাহকে বাদ দিয়ে বরং নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্ত করুন।

লেবাননে হামাস নেতার গাড়িতে বোমা হামলা

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তৃতায় বলেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে সীমান্তে যে হুমকি সৃষ্টি করা হয়েছে তার মুখে হিজবুল্লাহ লেবাননের সরকার ও সেনাবাহিনীতকে সমর্থন করে। লেবানন সীমান্ত ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনো ধরনের উসকানির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব দেশগুলোর সমালোচনা করেন হাসান নাসরুল্লাহ।

সম্প্রতি লেবাননের সিডন শহরে বোমা হামলায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সদস্যের আহত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, লেবাননের নিরাপত্তা বিনষ্ট করার ক্ষেত্রে এটা হচ্ছে ইসরাইলের পক্ষ থেকে বিপজ্জনক তৎপরতার শুরু।

তিনি আরো বলেন, “সন্ত্রাসীদের ফিরে আসা ঠেকানোর অজুহাতে ইরাক ও সিরিয়ায় সেনা মোতায়েন করে রাখতে চায় আমেরিকা। অথচ গোটা বিশ্ব জানে এই আমেরিকাই উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে।” হিজজবুল্লাহ মহাসচিব বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে ইরাক ও সিরিয়া ভালোভাবেই প্রতিরোধ করতে পারবে; এ ক্ষেত্রে মার্কিন সাহায্যের কোনো প্রয়োজন নেই। এছাড়া, ‘ইসলামি সন্ত্রাসবাদ’ নামে যে শব্দ ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সম্পর্কে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, এর মাধ্যমে মহানবী (স), ইসলাম ও মুসলমানদের প্রতি তার শত্রুতা পরিষ্কারভাবে প্রমাণিত হয়।#          

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯