ইরাক থেকে মার্কিন সেনা আফগানিস্তানে সরিয়ে নেয়া হচ্ছে
https://parstoday.ir/bn/news/west_asia-i52539-ইরাক_থেকে_মার্কিন_সেনা_আফগানিস্তানে_সরিয়ে_নেয়া_হচ্ছে
ইরাক থেকে মার্কিন সেনাদেরকে আফগানিস্তানে সরিয়ে নেয়া হচ্ছে। প্রতিদিনই সেখান থেকে মার্কিন সেনাদেরকে বিমানে করে আফগানিস্তানে নেয়া হচ্ছে। মার্কিন বার্তাসংস্থা এপি আজ (সোমবার) এ খবর দিয়েছে। তবে কতজন সেনাকে সরিয়ে নেয়া হচ্ছে তা স্পষ্ট নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৬:১২ Asia/Dhaka
  • মার্কিন সেনা
    মার্কিন সেনা

ইরাক থেকে মার্কিন সেনাদেরকে আফগানিস্তানে সরিয়ে নেয়া হচ্ছে। প্রতিদিনই সেখান থেকে মার্কিন সেনাদেরকে বিমানে করে আফগানিস্তানে নেয়া হচ্ছে। মার্কিন বার্তাসংস্থা এপি আজ (সোমবার) এ খবর দিয়েছে। তবে কতজন সেনাকে সরিয়ে নেয়া হচ্ছে তা স্পষ্ট নয়।

ইরাক সরকারের মুখপাত্র সা'দ আল হাদিসি বলেছেন, কিছু দিন আগেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। মার্কিন সেনা কমানোর বিষয়ে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতার ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে আমেরিকা। ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে তিনি জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন। গত এক বছরে আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৭ সালের শুরুতে সেখানে মার্কিন সেনার সংখ্যা ছিল সাড়ে আট হাজার। এখন তা বেড়ে ১৪ হাজারে পৌঁছেছে। আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি দায়েশ সন্ত্রাসীদের উপস্থিতিও জোরদার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইরান বলেছে, মার্কিন সেনা উপস্থিতিকে যৌক্তিক হিসেবে ব্যাখ্যা করতে সিরিয়া থেকে দায়েশ সন্ত্রাসীদেরকে আফগানিস্তানে আনা হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫