দখলদার ইসরাইলিকে হত্যার দায়িত্ব স্বীকার করল হামাসের কাস্সাম ব্রিগেড
https://parstoday.ir/bn/news/west_asia-i52587-দখলদার_ইসরাইলিকে_হত্যার_দায়িত্ব_স্বীকার_করল_হামাসের_কাস্সাম_ব্রিগেড
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক দখলদার ইসরাইলিকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৮ ১৪:২৫ Asia/Dhaka
  • কাস্সাম ব্রিগেডের দুই সদস্য
    কাস্সাম ব্রিগেডের দুই সদস্য

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক দখলদার ইসরাইলিকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বিকেলে পশ্চিম তীরের আলফিত জেলার অবৈধ ইহুদি বসতি এরিয়েলের প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের ভূমি দখল করে প্রতিষ্ঠিত অবৈধ ইহুদি বসতিতে ওই ইসরাইলি বাস করতেন। ৩০ বছর বয়সী ওই অবৈধ বসতি স্থাপনকারীর শরীরের ওপরের অংশে ছুরিকাঘাত করা হয়েছে। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

হামলাকারী ফিলিস্তিনি ছুরিকাঘাত করেই পালিয়ে যান। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড বলেছে, এই হামলা এটিই প্রমাণ করে যে ইসরাইলের বিরুদ্ধে ইন্তিফাদা চলছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬