ইরানের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় কুয়েত
https://parstoday.ir/bn/news/west_asia-i53141-ইরানের_সঙ্গে_আরও_ভালো_সম্পর্ক_চায়_কুয়েত
জাতিসংঘে নিযুক্ত কুয়েতের স্থায়ী প্রতিনিধি মানসুর আল ওতাইবি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। ইরানের বার্তাসংস্থা ইরনা-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১১:৪৫ Asia/Dhaka
  • জাতিসংঘে কুয়েতের স্থায়ী প্রতিনিধি
    জাতিসংঘে কুয়েতের স্থায়ী প্রতিনিধি

জাতিসংঘে নিযুক্ত কুয়েতের স্থায়ী প্রতিনিধি মানসুর আল ওতাইবি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। ইরানের বার্তাসংস্থা ইরনা-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, মধ্যপাচ্যের নানা সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে সর্বোত্তম সম্পর্ক থাকা জরুরি। অতীতেও দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক ছিল বলে তিনি জানান। কুয়েতের প্রতিনিধি বলেন, প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কুয়েতের সহযোগিতা রয়েছে। সম্পর্ক আরও জোরদার করা হবে। 

ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মার্কিন কর্মকর্তারা যখন ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে ঠিক তখনি কুয়েতের পক্ষ থেকে সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানানো হলো।

সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত ইরাক পুনর্গঠন বিষয়ক সম্মেলনে ইরানের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি তেহরান ও বাগদাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিরোধিতা করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮