আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i53875-আফরিনে_তুর্কি_বিমান_হামলায়_সরকারপন্থি_৩৬_যোদ্ধা_নিহত
সিরিয়ার আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত হয়েছে। সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত দুই দিনে এ নিয়ে সরকারপন্থি যোদ্ধাদের ওপর তৃতীয় দফা হামলা চালালো তুর্কি বিমান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০১৮ ১৫:৫৫ Asia/Dhaka
  • আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত

সিরিয়ার আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত হয়েছে। সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত দুই দিনে এ নিয়ে সরকারপন্থি যোদ্ধাদের ওপর তৃতীয় দফা হামলা চালালো তুর্কি বিমান।

আজকের বিমান হামলার আগে গতরাতে আফরিনের আল-হুজাইলা গ্রামে ট্যাংকের সাহায্যে গোলা বর্ষণ করে তুর্কি বাহিনী। ওই হমলায় ৮ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গত ২০ জানুয়ারি থেকে সিরিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুর্কি বাহিনী অভিযান চালাচ্ছে। তুরস্ক বলে আসছে- মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা। এ গোষ্ঠী তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

কিন্তু দামেস্ক সরকার বলছে, বিনা অনুমতিতে আফরিনে অভিযান চালিয়ে তুর্কি সরকার সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। গত কয়েকদিন আগে সিরিয়ার সরকার আফরিনে নিজের অনুগত যোদ্ধা পাঠিয়েছে।#   

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩