গৌতা ছেড়েছে সন্ত্রাসীদের প্রথম ব্যাচ
https://parstoday.ir/bn/news/west_asia-i54189-গৌতা_ছেড়েছে_সন্ত্রাসীদের_প্রথম_ব্যাচ
সিরিয়ার পূর্ব গৌতা থেকে উগ্র সন্ত্রাসীদের একটি দল শহর ছেড়ে চলে গেছে। সিরিয়ার সরকারি সেনা ও মিত্র রাশিয়ার সেনারা গৌতা থেকে সন্ত্রাসীদের চলে যাওয়ার জন্য দ্বিতীয় নিরাপদ করিডর প্রতিষ্ঠার পর তারা গৌতা ছাড়ল। এসব সন্ত্রাসীর সঙ্গে তাদের পরিবার-পরিজন ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৮ ০৯:৪৯ Asia/Dhaka
  • গতকালের ছবি
    গতকালের ছবি

সিরিয়ার পূর্ব গৌতা থেকে উগ্র সন্ত্রাসীদের একটি দল শহর ছেড়ে চলে গেছে। সিরিয়ার সরকারি সেনা ও মিত্র রাশিয়ার সেনারা গৌতা থেকে সন্ত্রাসীদের চলে যাওয়ার জন্য দ্বিতীয় নিরাপদ করিডর প্রতিষ্ঠার পর তারা গৌতা ছাড়ল। এসব সন্ত্রাসীর সঙ্গে তাদের পরিবার-পরিজন ছিল।

গতকাল (শুক্রবার) সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রথম দল হিসেবে ১৩ সন্ত্রাসী ও তাদের পরিবারের সদস্যরা বাসে করে গৌতা শহর ছাড়ে। উগ্রবাদী আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর এসব সদস্য প্রতিদ্বন্দ্বী জয়শুল ইসলাম নামে আরেকটি উগ্রবাদী গোষ্ঠী পরিচালিত কারাগারে বন্দী ছিল। নুসরার সদস্যরা গৌতা ছেড়ে ইদলিব প্রদেশে চলে যাবে।

গতকাল টুইটারে দেয়া এক বার্তায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল ইসলাম বলেছে, জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা, আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকটি পক্ষ ও গৌতার সুশীল সমাজের সঙ্গে পরামর্শের পর আন-নুসরার সন্ত্রাসীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ব গৌতার বেশিরভাগ নিয়ন্ত্রণ রয়েছে জয়শুল ইসলামের হাতে। এ গোষ্ঠীকে মদদ দিচ্ছে প্রধানত সৌদি আরব। এ গোষ্ঠী পূর্ব গৌতা ছাড়তে এখনো রাজি হয় নি।

একই খবরে সানা জানিয়েছে, সন্ত্রাসীরা এখনো বেসামরিক লোকজনকে গৌতা ছাড়ার পথে বাধা দিচ্ছে। যে দুটি নিরাপদ করিডর প্রতিষ্ঠা করা হয়েছে তার ওপর উগ্র সন্ত্রসীরা মর্টারের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০