‘মার্কিন সমর্থন ছাড়া সৌদির পক্ষে যুদ্ধ করা অসম্ভব’
https://parstoday.ir/bn/news/west_asia-i54233-মার্কিন_সমর্থন_ছাড়া_সৌদির_পক্ষে_যুদ্ধ_করা_অসম্ভব’
ইয়েমেনের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতুর বলেছেন, আমেরিকা সমর্থন না দিলে সৌদি আরবের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব ছিল না। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৮ ০৯:০০ Asia/Dhaka
  • ইয়েমেনের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতুর
    ইয়েমেনের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতুর

ইয়েমেনের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতুর বলেছেন, আমেরিকা সমর্থন না দিলে সৌদি আরবের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব ছিল না। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

হাবতুর বলেন, “আমেরিকার সমর্থন ছাড়া সৌদি আরব এবং উন্নয়নশীল কোনো দেশের পক্ষেই বিমান হামলা চালানো সম্ভব নয় কারণ বিমান হামলার সময় জঙ্গিবিমানগুলোতে জ্বালানি সরবরাহের প্রয়োজন হয়। এ কাজটিতে আমেরিকা সহযোগিতা দেয় যা কোনো গোপন বিষয় নয়। এছাড়া, আমেরিকা যে এ যুদ্ধে জড়িত তার আরেকটি প্রমাণ হচ্ছে- সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রি।”

যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেন

ইয়েমেনের মন্ত্রী বলেন, যুদ্ধে রসদ সরবরাহের সমর্থন দেয়া ছাড়াও আমেরিকা সৌদি আরবের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করছে। তিনি স্পষ্ট করে বলেন, ইয়েমেন স্বাধীন হতে চায় এজন্য যুদ্ধের মুখে পড়েছে; আমেরিকা ও সৌদি আরবের অধীনস্থ হয়ে থাকলে আজ এ যুদ্ধের কবলে পড়তে হতো না। হাবতুর বলেন, তার দেশের অবশ্যই নিজের ভাগ্য নির্ধারণের অধিকার আছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এ যুদ্ধের মধ্যেই গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন এবং সেসময় তিনি রিয়াদের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছেন।

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১