ইরান পরমাণু বোমা বানালে আমরাও বানাব: সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i54457-ইরান_পরমাণু_বোমা_বানালে_আমরাও_বানাব_সৌদি_যুবরাজ
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি পরমাণু বোমা বানায় তাহলে রিয়াদও দ্রুত পরমাণু বোমা বানানোর ব্যবস্থা করবে। তিনি দাবি করেন, "সৌদি আরব পরমাণু বোমা বানাতে চায় না কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, যদি ইরান পরমাণু বোমা বানায় তাহলে তার দেশ যত তাড়াতাড়ি সম্ভব তা করবে।"
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৫, ২০১৮ ১৮:৫৩ Asia/Dhaka
  • মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-কে সাক্ষাৎকার দিচ্ছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-কে সাক্ষাৎকার দিচ্ছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি পরমাণু বোমা বানায় তাহলে রিয়াদও দ্রুত পরমাণু বোমা বানানোর ব্যবস্থা করবে। তিনি দাবি করেন, "সৌদি আরব পরমাণু বোমা বানাতে চায় না কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, যদি ইরান পরমাণু বোমা বানায় তাহলে তার দেশ যত তাড়াতাড়ি সম্ভব তা করবে।"

মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-কে দেয়া সাক্ষাৎকারে বিন সালমান এসব কথা বলেছেন। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এবং পরমাণু চুল্লি বানানোর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন।

চলতি মাসের প্রথম দিক থেকে সৌদি ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পরমাণু চুল্লি বানানোর বিষয়ে চুক্তির জন্য আলোচনা শুরু করছেন। সৌদি আরব অন্তত ১৬টি পরমাণু চুল্লি বানাতে চায় যার জন্য ব্যয় হবে আট হাজার কোটি ডলার।

ওবামা সরকারের আমলে এ আলোচনা বন্ধ ছিল কারণ সৌদি আরব এই নিশ্চয়তা দিতে তখন ব্যর্থ হয়েছিল যে, তারা পরমাণু অস্ত্র বানাবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫