সন্ত্রাসীদের চলে যেতে ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i56020-সন্ত্রাসীদের_চলে_যেতে_৪৮_ঘন্টা_সময়সীমা_বেঁধে_দিয়েছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশ থেকে তাকফিরি দায়েশ এবং আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীকে চলে যেতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে এই নির্দেশনা না মানলে তাদেরকে বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযানের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ১২:৩৩ Asia/Dhaka
  •  সন্ত্রাসীদের চলে যেতে ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে সিরিয় বাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশ থেকে তাকফিরি দায়েশ এবং আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীকে চলে যেতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে এই নির্দেশনা না মানলে তাদেরকে বড় ধরনের সন্ত্রাস বিরোধী অভিযানের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক।

সিরিয়ার আল ওয়াতান সংবাদ মাধ্যম আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, সন্ত্রাসীরা যদি ওই এলাকা থেকে চলে যেতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে নির্মূলে সিরিয়ার গণবাহিনী সেখানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত আছে।

গত মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনী দায়েশ এবং আন নুসরা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান শুরু করার পূর্বে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত ফিলিস্তিন ইয়ারমোক শিবির এবং এর নিকটবর্তী আল হাজর আল আসওয়াদ এলাকায় কামানের গোলা নিক্ষেপ শুরু করেছে।   

২০১১ সালে সিরিয়া সংকট শুরু হওয়ার আগ পর্যন্ত রাজধানী দামেস্কের ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইয়ারমোক উদ্বাস্তু ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় আশ্রয় শিবির হিসেবে পরিচিত ছিল। তবে এরইমধ্যে আশ্রয় শিবিরের বেশিরভাগ অধিবাসী অন্যত্র চলে গেলেও জাতিসংঘ বলছে যে এখনো সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি বসবাস করছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯