গোয়েন্দা বিষয়ক যৌথ বৈঠক করল ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i56044-গোয়েন্দা_বিষয়ক_যৌথ_বৈঠক_করল_ইরান_রাশিয়া_সিরিয়া_ও_ইরাক
ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের সামরিক গোয়েন্দা কমিটি বাগদাদে বৈঠক করেছে। আজ (বৃহস্পতিবার) বাগদাদে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, চার দেশের শীর্ষ নেতাদের ইচ্ছায় গঠিত যৌথ গোয়েন্দা কমিটি দায়েশকে পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ১৬:৪২ Asia/Dhaka
  • গোয়েন্দা বিষয়ক যৌথ বৈঠক করল ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাক

ইরান, রাশিয়া, সিরিয়া ও ইরাকের সামরিক গোয়েন্দা কমিটি বাগদাদে বৈঠক করেছে। আজ (বৃহস্পতিবার) বাগদাদে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, চার দেশের শীর্ষ নেতাদের ইচ্ছায় গঠিত যৌথ গোয়েন্দা কমিটি দায়েশকে পরাজিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, অভিন্ন হুমকি ও স্বার্থের বিষয়টি উপলব্ধির মাধ্যমে চার দেশ সন্ত্রাসবাদ মোকাবেলায় পরস্পরের সঙ্গে সহযোগিতা করেছে এবং সাফল্যের পরিচয় দিয়েছে। ভবিষ্যতে এটাকে সহযোগিতার ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। 

শান্তিকামী বলে দাবিদার কয়েকটি দেশের দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তিকামী হিসেবে দাবিদার দেশগুলো ইরাক, সিরিয়া ও ইয়েমেনে সবচেয়ে বড় অপরাধীতে পরিণত হয়েছে। 

আজকের বৈঠকে ইরাকের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সা'দ আলাক দায়েশের বিরুদ্ধে অভিযানে এই কমিটির সাফল্য তুলে ধরে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯