পরমাণু সমঝোতার বাইরে কিছু মেনে নেবে না ইরান: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/west_asia-i56534-পরমাণু_সমঝোতার_বাইরে_কিছু_মেনে_নেবে_না_ইরান_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতার বাইরে কোনো সীমাবন্ধতা মেনে নেয়া হবে না। পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। গতকাল সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৮ ২১:৫১ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতার বাইরে কিছু মেনে নেবে না ইরান: ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতার বাইরে কোনো সীমাবন্ধতা মেনে নেয়া হবে না। পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। গতকাল সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, ইরান গত কয়েক দিনে ব্যাংকিং খাত ও বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এ বিষয়ক সম্ভাব্য যেকোনো সিদ্ধান্তের জন্য ইরান প্রস্তুত রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতার বিষয়ে ২০২৫ সালের পর সিদ্ধান্ত হতে পারে। ২০২৫ সালের পরে পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী।

এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়ন সব সময় পরমাণু সমঝোতাকে সমর্থন দিয়ে এসেছে। এ সমঝোতা থেকে তারা বেরিয়ে যাবে না। 

আগামী ১২ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০