এক দশকের মধ্যে লেবাননে প্রথমবারের মতো সংসদ নির্বাচন
https://parstoday.ir/bn/news/west_asia-i56842-এক_দশকের_মধ্যে_লেবাননে_প্রথমবারের_মতো_সংসদ_নির্বাচন
লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গত নয় বছরের মধ্যে দেশটিতে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ১২৮টি আসনের বিপরীতে ৫০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৬, ২০১৮ ০৬:৪৪ Asia/Dhaka
  • লেবাননে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
    লেবাননে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গত নয় বছরের মধ্যে দেশটিতে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ১২৮টি আসনের বিপরীতে ৫০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় সময় আজ (রোববার) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল অথবা মঙ্গলবার নাগাদ সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আজ রাত থেকেই সম্ভাব্য ফলাফল আসতে শুরু করবে।  

লেবাননে ভোটগ্রহণ চলছে

লেবাননে মোট ১২৮টি সংসদীয় আসন রয়েছে এবং খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে তা সমানভাবে ভাগ করা। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দ্রুজ সম্প্রদায়কে অন্তুর্ভুক্ত করা হয়েছে এবং ১২৮টি আসন ১১টি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভক্ত। বিদেশে বসবসারত হাজার হাজার লেবাননি নাগরিক গত মাসেই ভোট দিয়েছেন।  

সিরিয়া সংকট এবং নতুন নির্বাচনী আইন নিয়ে বিতর্কের কারণে ২০০৯ সালের পর থেকে লেবাননের সংসদীয় নির্বাচন তিনদফা পেছানো হয়েছে। বিবিসি-কে দেয়া সাক্ষাৎকার প্রেসিডেন্ট মিশেল আউন আজকের নির্বাচন ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আশা করা যায় শিগগিরি নতুন সরকার গঠিত হবে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬