সিরিয়ার জবাবে খুশি ফিলিস্তিনিরা; প্রতিরোধকামীরা ঐক্যবদ্ধ-হামাস
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জবাব দেওয়ায় সিরিয়ার প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামিক জিহাদ ও পিপলস ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন বা পিএফএলপি।
হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওসামা হামাদান আজ (বৃহস্পতিবার) বলেছেন, অধিকৃত গোলানে ইসরাইলি অবস্থানে হামলার মাধ্যমে সিরিয়ার সরকার দখলদারদের বলদর্পিতা ও দাম্ভিকতার উপযুক্ত জবাব দিয়েছে। তিনি বলেন, ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্ট এখন ঐক্যবদ্ধ।
ফিলিস্তিনের ইসলামিক জিহাদও সিরিয়ার দাঁতভাঙা জবাবের প্রশংসা করে বলেছে, ইসরাইল এখন আর যুদ্ধের নিয়ন্ত্রক নয়। ইসরাইলের কালো হাত ভেঙে দিতে হবে।
এদিকে, পিপলস ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন বা পিএফএলপি'র উপ-মহাসচিব আবু আহমাদ বলেছেন, এখন যেসব ঘটনা ঘটছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিকতা ও হঠকারিতার ফসল। এসবের জন্য দায়ী হচ্ছেন ট্রাম্প।
আজ (বৃহস্পতিবার) সকালে প্রতিরক্ষা ফ্রন্টের গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র। এর ফলে ওই সব ঘাঁটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে পড়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০