৬০ শহীদ নিয়ে ফিলিস্তিনিরা পালন করছেন নাকবা দিবস (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i57328-৬০_শহীদ_নিয়ে_ফিলিস্তিনিরা_পালন_করছেন_নাকবা_দিবস_(ভিডিও)
ফিলিস্তিনিরা আজ (মঙ্গলবার) ৭০তম নাকবা দিবস পালন করছেন। নাকবা শব্দের অর্থ হচ্ছে মহাবিপর্যয়। ইহুদিবাদী ইসরাইল ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং অস্ত্রের মুখে জোর করে সাড়ে সাত লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়। ধ্বংস করা হয় শত শত ফিলিস্তিনি গ্রাম ও শহর।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৫, ২০১৮ ১৬:২৩ Asia/Dhaka
  • ৬০ শহীদ নিয়ে ফিলিস্তিনিরা পালন করছেন নাকবা দিবস (ভিডিও)

ফিলিস্তিনিরা আজ (মঙ্গলবার) ৭০তম নাকবা দিবস পালন করছেন। নাকবা শব্দের অর্থ হচ্ছে মহাবিপর্যয়। ইহুদিবাদী ইসরাইল ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং অস্ত্রের মুখে জোর করে সাড়ে সাত লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়। ধ্বংস করা হয় শত শত ফিলিস্তিনি গ্রাম ও শহর।

সেদিনের বিতাড়িত ফিলিস্তিনিরাই পরবর্তীতে বিভিন্ন দেশে শরণার্থীতে পরিণত হন। এ বছর এমন সময় দিবসটি পালিত হচ্ছে যখন গতকালই গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি হামলায় অন্তত ৫৮ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুই হাজার সাতশ' ফিলিস্তিনি। গতকাল যখন পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন করা হচ্ছিল ঠিক তখনি ফিলিস্তিনিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ (মঙ্গলবার) ভোরে ইসরাইলি টিয়ার শেলের ধোঁয়ায় আক্রান্ত  আট মাসের এক শিশু মারা গেছে। এছাড়াও গতকাল আহত জুমা আবু ফুল নামের আরেক ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে গতকালের ঘটনায় শহীদের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার অধিকার বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। ওই বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১০৯ জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।

ফিলিস্তিনি আন্দোলনকারীদের একজন নেতা খালেদ বাচ বলেছেন, আজ নাকবা দিবসে শহীদ ফিলিস্তিনিদের জানাযা ও দাফন সম্পন্ন করা হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫