৫ বছর পর খুলে দেয়া হলো দামেস্ক-হোমস মহাসড়ক
-
দামেস্ক-হোমস মহাসড়কে চলছে যানবাহন
সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত হোমস মহাসড়কটি পাঁচ বছর পর খুলে দেয়া হয়েছে। মহাসড়কটি কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বের দাবিদার বলে দেশটির সরকার জানিয়েছে।
এ মহাসড়কের আশপাশে উগ্রবাদী সন্ত্রাসীদের শক্ত অবস্থানের কারণে এতদিন তা বন্ধ ছিল। কিন্তু, সন্ত্রাসীদের আত্মসমর্পণ এবং পুনর্নির্মাণের পর এখন আন্তর্জাতিক মহাসড়কটি খুলে দেয়া সম্ভব হয়েছে। গতমাসে পূর্ব গৌতা এলাকাটি সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করার পর দামেস্ক-হোমস মহাসড়ক খুলে দেয়া সহজ হয়ে যায়। উগ্র তাকফিরি সন্ত্রাসীদের তৎপরতা এবং সড়কে চলাচলকারী যানবাহনের ওপর নির্বিচার হামলার কারণে ২০১৩ সাল থেকে মহাসড়কটি জনগণের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় নি।
মহাসড়কটি খুলে দেয়ার কারণে দামেস্কের সঙ্গে হোমস প্রদেশের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হলো তেমনি সময়ও লাগবে কম। সড়কটি উন্মুক্ত করা প্রসঙ্গে সিরিয়ার একজন নাগরিক ইরানের প্রেসটিভিকে বলেছেন, এটি সিরিয়ার সামরিক বাহিনীর জন্য নতুন একটি বিজয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭