ইরাকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে একমত সাদর্ এবং এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i57574-ইরাকে_সরকার_গঠনের_প্রক্রিয়া_শুরু_করতে_একমত_সাদর্_এবং_এবাদি
ইরাকের জাতীয় নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী দলের নেতা মুক্তাদা আস-সাদর এবং দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি অবিলম্বে একটি নতুন জাতীয় সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৮ ১২:২৮ Asia/Dhaka
  • ইরাকে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে একমত সাদর্ এবং এবাদি

ইরাকের জাতীয় নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী দলের নেতা মুক্তাদা আস-সাদর এবং দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি অবিলম্বে একটি নতুন জাতীয় সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

গতকাল (শনিবার) সাদর্ এবং এবাদি বাগদাদে বৈঠকে মিলিত হন এবং পরে তারা একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এবাদি সংবাদ ব্রিফিংয়ে বলেন, "বৈঠকে আমরা নিজেরা এবং অন্যান্য দলের সঙ্গে মিলে ইরাকে একটি নতুন সরকার গঠনের বিষয়ে পক্রিয়া শুরু করার ব্যাপারে একমত হয়েছি।" তিনি আরো বলেন, এটি হবে একটি শক্তিশালী সরকার যারা ইরাকের জনগণকে জন্য নিরাপত্তা, সেবা এবং অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে সক্ষম হবে।  

শিয়া নেতা মুক্তাদা সাদর্ ইরাকে একটি ঐক্যমতের সরকার গঠনের প্রতি ইঙ্গিত করে বলেন, "যে কারো সঙ্গে সরকার গঠনের বিষয়ে আমাদের দরজা খোলা রয়েছে  এবং এ সিদ্ধান্ত ইরাকের মাটিতে বসেই নিতে হবে।"    

মুক্তাদা সাদ্‌রের জোট জাতীয় সংসদের মোট ৫৪টি আসন পেয়েছে। এ জোট এই প্রথম ইরাকের জাতীয় নির্বাচনে অংশ নিল এবং প্রথমবারেই বড় রকমের সফলতা পেল। নির্বাচনে সাবেক পরিবহনমন্ত্রী ও বাদ্‌র অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমেরির নেতৃত্বাধীন কংকোয়েস্ট জোট ৪৭ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির নেতৃত্বাধীন ভিক্টোরি জোট ৪২ আসন পেয়ে তৃতীয় অবস্থান নিশ্চিত করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২০