আমেরিকার কুৎসিত চেহারা বেরিয়ে পড়েছে: ইরাকি কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i57628-আমেরিকার_কুৎসিত_চেহারা_বেরিয়ে_পড়েছে_ইরাকি_কর্মকর্তা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে সরে পড়ার মধ্যদিয়ে আমেরিকার কুৎসতি চেহারা বেরিয়ে পড়েছে। একথা বলেছেন, ইরাকের জনপ্রিয় হাশ্‌দ আশ-শাবি’র কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২১, ২০১৮ ০৯:২৯ Asia/Dhaka
  • হাশ্‌দ আশ-শাবি’র কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস
    হাশ্‌দ আশ-শাবি’র কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে সরে পড়ার মধ্যদিয়ে আমেরিকার কুৎসতি চেহারা বেরিয়ে পড়েছে। একথা বলেছেন, ইরাকের জনপ্রিয় হাশ্‌দ আশ-শাবি’র কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস।

ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আমেরিকা বলদর্পী নীতি অনুসরণ করে এবং ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন দেয় বলেও তিনি মন্তব্য করেন।    

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আবু মুহান্দিস বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে মার্কিন সরকারের ইতিহাস রয়েছে। তবে মার্কিন কৌশলের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতারিত হবে না বলে তিনি আশা করেন। ইরাকের এ কর্মকর্তা বলেন, ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী দেশ হিসেবেই টিকে থাকবে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এ ঘটনায় সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ দেশ মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১