নির্বাচনে ইরাকের জনগণ দখলদারিত্বের বিরুদ্ধে ভোট দিয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i57642-নির্বাচনে_ইরাকের_জনগণ_দখলদারিত্বের_বিরুদ্ধে_ভোট_দিয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাকের সংসদ নির্বাচনে দেশটির জনগণ দখলদারদের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে। তিনি আজ (সোমবার) এক টুইটে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৮ ১৩:০৮ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাকের সংসদ নির্বাচনে দেশটির জনগণ দখলদারদের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে। তিনি আজ (সোমবার) এক টুইটে এ কথা বলেছেন।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, ইরাকি জনগণ স্বাধীনতা, নিরাপত্তা ও অখণ্ডতার প্রতি সমর্থন দিয়েছে এবং দখলদারিত্বকে 'না' বলেছে। সন্ত্রাসবাদের সমর্থক আমেরিকা ও তার মিত্রদের জন্য ইরাক ‌উপযুক্ত স্থান নয় বলে তিনি মন্তব্য করেন। 

ইরাকের সরকার ও জনগণ ইরানের সঙ্গে কৌশলগত ঐক্য অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা করেন।

গত ১২ মে ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কশিমন জানিয়েছে, মুক্তাদা সাদ্‌রের 'সায়িরুন' জোট সবচেয়ে বেশি আসন পেয়েছে। ওই জাতীয় সংসদের মোট ৫৪টি আসন পেয়েছে। 

নির্বাচনে সাবেক পরিবহনমন্ত্রী ও বাদ্‌র অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল-আমেরির নেতৃত্বাধীন 'ফাতাহ' জোট ৪৭ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির নেতৃত্বাধীন 'নাসর' জোট ৪২ আসন পেয়ে তৃতীয় অবস্থান নিশ্চিত করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১