সিরিয়ায় পাওয়া গেছে ন্যাটোর অস্ত্র; আমেরিকাকে দায়ী করছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i57700-সিরিয়ায়_পাওয়া_গেছে_ন্যাটোর_অস্ত্র_আমেরিকাকে_দায়ী_করছে_রাশিয়া
সিরিয়া ও রাশিয়ার সেনারা যৌথভাবে হোমস প্রদেশে উগ্র সন্ত্রাসীদের একটি বিশাল অস্ত্র গুদামের সন্ধান পেয়েছে যাতে ন্যাটো দেশগুলোতে বিপুল পরিমাণ তৈরি অস্ত্র রয়েছে। কিছুদিন আগে হোমসের ওই এলাকা সন্ত্রাসীদের হাত থেকে সিরিয়ার সেনারা মুক্ত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৮ ১৪:২৬ Asia/Dhaka
  • সিরিয়ায় উদ্ধার হওয়া ন্যাটোর অস্ত্র
    সিরিয়ায় উদ্ধার হওয়া ন্যাটোর অস্ত্র

সিরিয়া ও রাশিয়ার সেনারা যৌথভাবে হোমস প্রদেশে উগ্র সন্ত্রাসীদের একটি বিশাল অস্ত্র গুদামের সন্ধান পেয়েছে যাতে ন্যাটো দেশগুলোতে বিপুল পরিমাণ তৈরি অস্ত্র রয়েছে। কিছুদিন আগে হোমসের ওই এলাকা সন্ত্রাসীদের হাত থেকে সিরিয়ার সেনারা মুক্ত করেছে।

এ সম্পর্কে রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান ভিক্টোর বন্দারেভ গতকাল (সোমবার) বলেছেন, হোমস প্রদেশে ন্যাটোর অস্ত্র উদ্ধারের মধ্যদিয়ে আবারো প্রমাণ হলো যে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আমেরিকা ও তার মিত্ররা সমর্থন দিচ্ছে। এর মাধ্যমে সিরিয়ায় মার্কিন অভিযানের আসল রূপও পরিষ্কার হয়েছে।

ভিক্টোর বন্দারেভ

তিনি বলেন, এর আগেও আমেরিকা ও তার মিত্রদের সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার বহু ঘটনা প্রমাণিত হয়েছে। বন্দারেভ বলেন, উগ্র সন্ত্রাসীদেরকে সহায়তা করা ও তাদেরকে সিরিয়ার আবু কামাল শহর থেকে সরিয়ে নেয়ার কাজে মার্কিন সেনাদের সহায়তার চিত্র রয়েছে রাশিয়ার হাতে। এছাড়া, বহু ঘটনা রয়েছে যেখানে মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে সামরিক সরঞ্জাম ও রসদ দিয়ে সাহায্য করেছে।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২