তুর্কি অভ্যুত্থান: ১০৪ জনের যাবজ্জীবন; রয়েছেন সাবেক বিমান বাহিনীর প্রধান
-
অভ্যুত্থানে জড়িত সন্দেহে আটক এক ব্যক্তি
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে দেশটির একটি আদালত ১০৪ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে কিছু সেনা সদস্য ওই অভ্যুত্থানের প্রচেষ্টা চালান।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আদালত গতকাল (সোমবার) এসব সেনা সদস্যকে কারাদণ্ড দেয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান হোসেইন দেমিরাসলান এবং এজিয়ান আর্মি কমান্ডের সাবেক প্রধান মেজর জেনারেল মেমদুহ হাকবিলেন।
মৃত্যুদণ্ডের পরিবর্তে তুরস্কে এ ধরনের যাবজ্জীবন কারাদণ্ড সাধারণ কারাদণ্ডের চেয়ে অনেক কঠিন। ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে মোট ২৮০ জন সেনা সদস্যের বিচার করা হচ্ছে। ব্যর্থ অভ্যুত্থানের মাধ্যমে সেনারা তুর্কি সাংবিধানিক শৃঙ্খলা ধ্বংসের চেষ্টা করে।
প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে হত্যা-প্রচেষ্টার জন্য আদালত ২১ জনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়। অভ্যুত্থানের রাতে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদোগান এজিয়ান সাগরের একটি রিসোর্টে পরিবারসহ ছুটি কাটাচ্ছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২