এস-৪০০ ক্রয় সার্বভৌম সিদ্ধান্ত: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i58476-এস_৪০০_ক্রয়_সার্বভৌম_সিদ্ধান্ত_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০সহ সমরাস্ত্র কেনার বিষয়টি একটি সার্বভৌম সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো দেশেরই কিছু করার নেই। সৌদি আরবের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৮ ২০:০৩ Asia/Dhaka
  • মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি
    মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০সহ সমরাস্ত্র কেনার বিষয়টি একটি সার্বভৌম সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো দেশেরই কিছু করার নেই। সৌদি আরবের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সৌদি আরব এ ধরণের হুমকির মাধ্যমে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ঘোষণা লঙ্ঘন করছে। ওই ঘোষণায় বলা হয়েছে সদস্য কোনো দেশ অপর দেশের ওপর হামলা করবে না। সৌদি আরব সব ধরণের আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করছে বলেও তিনি মন্তব্য করেন। 

ফ্রান্সের লা মন্ড পত্রিকা এক প্রতিবেদনে বলেছে, কাতারের ক্ষেপণাস্ত্র কেনার কর্মসূচি বিপজ্জনক বলে মন্তব্য করেছে সৌদি আরব। সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ এ উদ্বেগের কথা জানিয়ে প্রয়োজনে কাতারে হামলা চালানোর কথা বলেছেন। সৌদি রাজা চিঠি লিখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে। চিঠিতে অনুরোধ করা হয়েছে, ফ্রান্স সরকার যেন কাতারকে ক্ষেপণাস্ত্র কেনা থেকে বিরত থাকতে আহ্বান জানায়। 

অবশ্য রাশিয়ার উচ্চকক্ষের নেতা, প্রতিরক্ষা এবং নিরপত্তাবিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান আলেক্সি কনড্রায়েভ বলেছেন, রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র কাতারের কাছে বেচবে। সৌদি আরবের অবস্থানের কারণে তারা কাতারের কাছ ক্ষেপণাস্ত্র বিক্রির ক্ষেত্রে পিছপা হবে না।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫