কুদ্‌সের মিছিলে গুলি; ৪ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i58638-কুদ্_সের_মিছিলে_গুলি_৪_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর হামলায় আরো চার ফিলিস্তিনি শহীদ এবং অন্তত ৬০০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) বিশ্ব কুদ্‌স দিবস উপলক্ষে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের ওপর ইহুদিবাদী সেনারা এই হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৮ ০৮:১৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী সেনাদের হামলা
    ইহুদিবাদী সেনাদের হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর হামলায় আরো চার ফিলিস্তিনি শহীদ এবং অন্তত ৬০০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) বিশ্ব কুদ্‌স দিবস উপলক্ষে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের ওপর ইহুদিবাদী সেনারা এই হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

আল-কুদ্‌স দিবসের বিক্ষোভে অংশ নিতে গাজার পূর্ব সীমান্তে হাজার হাজার মানুষ জড়ো হন। এ নিয়ে টানা ১১তম শুক্রবার ফিলিস্তিনিরা গাজা সীমান্তে বিক্ষোভ করলেন। গত ৩০ মার্চ থেকে ইসরাইলি সীমান্ত দেয়ালের কাছে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির আওতায় গাজার হাজার হাজার মানুষ বিক্ষোভ করে আসছেন।

কুদ্‌স দিবসে গাজা উপত্যকায় বিক্ষোভ

ফিলিস্তিনের সূত্রগুলো জানিয়েছে, গাজার বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী সেনারা টিয়ারগ্যাস ও তাজা গুলি ছোঁড়ে। এর বিপরীতে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি করে যাতে ইসরাইলি স্নাইপাররা ঠিকমতো দেখতে না পায়।

ইসরাইলি গ্যাস বোমা আঘাত হেনেছে এই ফিলিস্তিনির মুখে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে ডাক্তার ও সাংবাদিক রয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯