যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ক্ষেপণাস্ত্র শক্তিও তত বাড়বে: ইয়েমেন
-
মোহাম্মাদ আব্দুস সালাম
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, ইয়েমেন যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও তত বাড়বে। তিনি এক টুইটে এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন- সৌদি জোটের আগ্রাসন না থামলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছাবে যে, অনেকে তা চিন্তাও করতে পারছে না।
মোহাম্মাদ আব্দুস সালাম বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি আরও বাড়ানো হবে। এর ফলে শত্রুদের আরও বেশি স্থাপনা আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে। দেশের ভেতরের ও বাইরের সব ইয়েমেনি এ বিষয়ে একমত বলে তিনি মন্তব্য করেন।
তিনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন এর কয়েক ঘন্টা আগেই সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রসহ কয়েকটি সরকারি স্থাপনায় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫