'মার্কিন চাপের তোয়াক্কা না করে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে তুরস্ক'
তুরস্ক বলেছে, মার্কিন চাপের তোয়াক্কা না করে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা হবে। নভেম্বর থেকে ইরানের তেল রফতানি বর্জনের যে আহ্বান আমেরিকা জানিয়েছে তা অস্বীকার করে এ সম্পর্ক বজায় রাখা হবে বলে তুরস্ক জানিয়েছেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তিনি বলেছেন, আঙ্কারা অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। এর মাধ্যমে পরিষ্কার ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইংগিত করেছেন তিনি।
ইরানকে সৎ-প্রতিবেশী হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, তুরস্কের সঙ্গে দেশটির অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। অন্য দেশ নির্দেশ দিয়েছে বলে ইরানের সঙ্গে তুরস্ক সম্পর্ক ছিন্ন করবে না বলেও ঘোষণা করেন তিনি।
এর আগে, তুর্কি অর্থনৈতিক মন্ত্রী বলেছিলেন, ইরানের কাছ থেকে তেল না কেনার যে দাবি ওয়াশিংটন জানিয়েছে তা মানতে আঙ্কারা বাধ্য নয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৯