পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i60044-পাকিস্তানের_কাছে_৩০টি_অ্যাটাক_হেলিকপ্টার_বিক্রি_করছে_তুরস্ক
পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করার চুক্তি চূড়ান্ত করেছে তুরস্ক। টি-১২৯ মডেলের মাল্টি-রোল হেলিকপ্টার সব ধরনের আবহাওয়ায় তৎপরতা চালাতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৮ ০৯:২৫ Asia/Dhaka
  • তুর্কি টি-১২৯ মডেলের মাল্টি-রোল হেলিকপ্টার
    তুর্কি টি-১২৯ মডেলের মাল্টি-রোল হেলিকপ্টার

পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করার চুক্তি চূড়ান্ত করেছে তুরস্ক। টি-১২৯ মডেলের মাল্টি-রোল হেলিকপ্টার সব ধরনের আবহাওয়ায় তৎপরতা চালাতে পারে।

তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ চুক্তি চূড়ান্ত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পখাতে এটাই সবচেয়ে একক বড় রপ্তানি চুক্তি। চুক্তির কথা নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক সচিবালয়।

তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সামরিক সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছর ধরে পাকিস্তানের কাছে ধাপে ধাপে এসব হেলিকপ্টার হস্তান্তর করা হবে। হেলিকপ্টার সংক্রান্ত সব রকমের প্রশিক্ষণ, এর যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় গোলাবারুদও সরবরাহ করবে তুরস্ক।

গত বছরের নভেম্বর মাসে পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রানা তানভির জানিয়েছিলেন, তার দেশ তুরস্ক থেকে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪