ইয়েমেনে আগ্রাসনের লক্ষ্য তেল, গ্যাস ও বন্দর: হুথি আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i60153-ইয়েমেনে_আগ্রাসনের_লক্ষ্য_তেল_গ্যাস_ও_বন্দর_হুথি_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রভাবশালী নেতা আলী আল কাহুম বলেছেন, আমেরিকা চায় না ইয়েমেন যুদ্ধ শেষ হোক। কারণ এ যুদ্ধ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মার্কিনীরা। রুশ সংবাদ সংস্থা স্পুতনিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জুলাই ১৮, ২০১৮ ১৪:৩০ Asia/Dhaka
  • আলী আল কাহুম
    আলী আল কাহুম

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রভাবশালী নেতা আলী আল কাহুম বলেছেন, আমেরিকা চায় না ইয়েমেন যুদ্ধ শেষ হোক। কারণ এ যুদ্ধ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মার্কিনীরা। রুশ সংবাদ সংস্থা স্পুতনিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আলী আল কাহুম বলেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন হামলার উদ্দেশ্য হচ্ছে সেখানে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠা করা। ইয়েমেনে চলমান আগ্রাসন আসলে আমেরিকা ও ইসরাইলের মদদপুষ্ট আগ্রাসন। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল তাদের অনুগত শাসকদের দিয়ে ইয়েমেনে যুদ্ধ পরিচালনা করছে।

জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জাতিসংঘ কার্যত আমেরিকার হাতিয়ার হিসেবে কাজ করছে। আমেরিকার মূল টার্গেট হচ্ছে ইয়েমেনকে দুর্বল করে দেশটির তেল ও গ্যাস সম্পদ এবং বন্দরগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করা। 

এদিকে, ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মুহাম্মাদ আলী আল হুথি আরব বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। জর্ডানে অনুষ্ঠিত এক সম্মেলন থেকে কয়েকটি আরব দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা তিন মাসের জন্য যুদ্ধবিরতি পালনের প্রস্তাব দিয়েছেন। ইয়েমেন এই প্রস্তাবকে স্বাগত জানালেও আগ্রাসী দেশগুলোর পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮