গাজা অভিমুখী দ্বিতীয় জাহাজ আটক করল ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i60584-গাজা_অভিমুখী_দ্বিতীয়_জাহাজ_আটক_করল_ইহুদিবাদী_ইসরাইল
অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী দ্বিতীয় কার্গো জাহাজ আটক করেছে ইহুদিবাদী ইসরাইল। সুইডেনের পতাকাবাহী ‘ফ্রিডম ফর গাজা’ নামের জাহাজটিতে ১২ জন আরোহী রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৮ ১৪:১০ Asia/Dhaka
  • গাজা অভিমুখী দ্বিতীয় জাহাজ আটক করল ইহুদিবাদী ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী দ্বিতীয় কার্গো জাহাজ আটক করেছে ইহুদিবাদী ইসরাইল। সুইডেনের পতাকাবাহী ‘ফ্রিডম ফর গাজা’ নামের জাহাজটিতে ১২ জন আরোহী রয়েছেন।

ইহুদিবাদী সেনাবাহিনী জানিয়েছে, জাহাজটিকে আটক করে ইসরাইলের অ্যাশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটির আরোহীদেরকে ‘জিজ্ঞাসাবাদের’ জন্য আটক করা হয়েছে।

এর আগে গত রোববার গাজার অবরুদ্ধ জনগোষ্ঠীর জন্য সাহায্যবাহী নরওয়ের পতাকাবাহী প্রথম জাহাজ আটক করে ইসরাইল। আল-আওদা নামের ওই জাহাজটিকে আন্তর্জাতিক পানিসীমা থেকে আটক করার সময় বলপ্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

ওই জাহাজটি গাজায় পাঠানোর অন্যতম উদ্যোক্তা টরস্টেইন ডাহলে বলেছেন, ইসরাইলি সেনারা জাহাজের ক্যাপ্টেনের মাথায় ঘুসি মেরে তাকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়।

গাজা উপত্যকার ওপর ২০০৭ সাল থেকে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এ পর্যন্ত বহুবার আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে পাঠানো ত্রাণবাহী জাহাজ আটকে দিয়ে তেল আবিব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪