ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনির মৃত্যু
https://parstoday.ir/bn/news/west_asia-i63452-ইসরাইলি_সেনাদের_গুলিতে_আহত_ফিলিস্তিনির_মৃত্যু
ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত এক ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার গাজা এবং ইসরাইল অধিকৃত ভূখণ্ডের সীমান্তে দখলদার-বিরোধী বিক্ষোভের সময় তিনি আহত হন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৮ ১৭:৪৭ Asia/Dhaka
  • শহীদ এক ফিলিস্তিনির দাফন অনুষ্ঠান
    শহীদ এক ফিলিস্তিনির দাফন অনুষ্ঠান

ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত এক ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার গাজা এবং ইসরাইল অধিকৃত ভূখণ্ডের সীমান্তে দখলদার-বিরোধী বিক্ষোভের সময় তিনি আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের একটি মেডিক্যাল সূত্র বলেছে, আজ (শনিবার) আহমেদ জামাল সুলায়মান আবু লুলি মারা যান। শুক্রবার রাফা শহরে ইসরাইল-বিরোধী ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ করতে গিয়ে তার পিঠের নিচের অংশে গুলি লাগে।

শহীদ ফিলিস্তিনির দাফন অনুষ্ঠানে অংশ নেয়া লোকজনের একাংশ

গতকালের বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনাদের গুলিতে একজন প্যারামেডিকসহ আরো দুই ফিলিস্তিনি শহীদ ও কয়েকশ’ মানুষ আহত হন। বিক্ষোভে গাজার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে ইসরাইল গাজা উপত্যকার ওপর ব্যাপক বিমান হামলা চালায়। তিন ফিলিস্তিনির দাফন অনুষ্ঠানে আজ হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় ফিলিস্তিনিরা ইসরাইল-বিরোধী স্লোগান দেন।#    

পার্সটুডে/এসআইবি/১১