ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i63538-ইয়েমেন_সংকটের_সামরিক_সমাধান_নেই_ইরান
ইয়েমেন সংকট নিরসনের লক্ষ্যে দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরুর প্রতি সমর্থন জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান বলেছে, দেশটিতে শান্তি প্রচেষ্টার পরিবেশ তৈরি করতে হলে প্রথমেই সেখানে সৌদি আরব এবং তার মিত্রদেশগুলোকে বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৮ ১৪:০৪ Asia/Dhaka
  • ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই: ইরান

ইয়েমেন সংকট নিরসনের লক্ষ্যে দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরুর প্রতি সমর্থন জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান বলেছে, দেশটিতে শান্তি প্রচেষ্টার পরিবেশ তৈরি করতে হলে প্রথমেই সেখানে সৌদি আরব এবং তার মিত্রদেশগুলোকে বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে।

জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিতে সংস্থাটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খশরু বলেছেন, তেহরানের অবস্থান এই যে, ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই। কেবল ইয়েমেনি নেতাদের মধ্যে সংলাপের মাধ্যমে দেশটির চলমান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান বের হয়ে আসতে পারে।  

তিনি আরো বলেন, সৌদি আরবকে ইয়েমেনের বিরুদ্ধে তার সামরিক এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পাশাপাশি দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান চাইছে তেহরান। ইরানের এই কূটনীতিক আরো বলেন, তেহরান সৌদি আরবের আগ্রাসনের ব্যাপারে আন্তর্জাতিক সমাজ এবং নিরাপত্তা পরিষদকে বারবার সতর্ক করে আসছে। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য রিয়াদ সরকার হুমকি সৃষ্টি করছে বলেও  চিঠিতে উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫