'সিরিয়ার রুশ ঘাঁটিতে হামলায় অত্যাধুনিক ড্রোন ব্যবহার হয়েছে'
-
ভূপাতিত একটি ড্রোন
রাশিয়া বলেছে, সিরিয়ায় দেশটির হামিমিম বিমান ঘাঁটিতে অত্যাধুনিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। অত্যাধুনিক এ সব ড্রোন সন্ত্রাসীদের পক্ষে নির্মাণ বা সংযোগ করা সম্ভব নয়। এ ছাড়া, ড্রোন হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা বিদেশি সহায়তা নিয়েছে এবং এ জাতীয় হামলা সম্প্রতি বেড়েছে বলেও জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ আরো বলেন, হামিমিম ঘাঁটির বিমান প্রতিরক্ষার মাধ্যমে যে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে সেগুলো দেখতে আপাত দৃষ্টিতে সাদামাটা বলে মনে হয়েছে। কিন্তু এ গুলোর পাল্লা ছিল ১০০ কিলোমিটার এবং এ সব ড্রোনে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছে বলেও জানান তিনি।
ড্রোনগুলোতে বিস্ফোরক, দিকনির্দেশনার যন্ত্র এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, বাইরের সাহায্য ছাড়া এগুলো তৈরি করতে পারেনি সন্ত্রাসীরা।
তিনি আরো জানান, হামিমিম ঘাঁটির রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত মাসে ৪৫টি ড্রোনকে সফল ভাবে ভূপাতিত করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন