হুদাইদা বন্দরে সৌদি আরবের পরাজয় ঘটেছে: আনসারুল্লাহ নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i63685-হুদাইদা_বন্দরে_সৌদি_আরবের_পরাজয়_ঘটেছে_আনসারুল্লাহ_নেতা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা মালিক বাদরুদ্দিন আল-হুথি বলেছেন, দেশটির পশ্চিম উপকূলে সৌদি আরবের পরাজয় ঘটেছে। কৌশলগত হুদাইদা বন্দর দখলে রিয়াদ এবং তার মিত্রদের ব্যর্থতার কথা উল্লেখ করে এ কথা বলেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২১, ২০১৮ ১২:৫৭ Asia/Dhaka
  • হুদাইদা বন্দরে সৌদি আরবের পরাজয় ঘটেছে: আনসারুল্লাহ নেতা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা মালিক বাদরুদ্দিন আল-হুথি বলেছেন, দেশটির পশ্চিম উপকূলে সৌদি আরবের পরাজয় ঘটেছে। কৌশলগত হুদাইদা বন্দর দখলে রিয়াদ এবং তার মিত্রদের ব্যর্থতার কথা উল্লেখ করে এ কথা বলেন তিনি।

ঈদুল আযহা উপলক্ষে দেয়া বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের পশ্চিম উপকূল ইয়েমেনের শত্রুদের পরাজয়ের ময়দানে পরিণত হয়েছে। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করায় আলে সৌদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য ইয়েমেনবাসী আল্লাহর দরবারে ফরিয়াদ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশ্বাসঘাতকতা এবং মুনাফিকির প্রতিযোগিতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছে।

এ ছাড়া, ইয়েমেনি নাগরিকদের হজে যাওয়ার অনুমতি না দেয়ার কঠোর ভাষায় সৌদি আরবের নিন্দাও করেন তিনি।#   

পার্সটুডে/মূসা রেজা/২১