ইরান-বিরোধী নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য; ব্যর্থ হতে বাধ্য: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i64077-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞা_অগ্রহণযোগ্য_ব্যর্থ_হতে_বাধ্য_ইরাক
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং অন্যান্য দেশের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি। তিনি বলেন, প্রতিরোধের মুখে এসব নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৮ ০৮:৩৭ Asia/Dhaka
  • ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি (বামে) এবং ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি
    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি (বামে) এবং ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং অন্যান্য দেশের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাসিম আল-আরাজি। তিনি বলেন, প্রতিরোধের মুখে এসব নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলির সঙ্গে রাজধানী বাগদাদে গতকাল (বুধবার) এক বৈঠকে কাসিম আল-আরাজি এসব কথা বলেছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছে একটি রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক প্রতিনিধিদল।

আরাজি ইরানি প্রতিনিধিদলকে বলেন, বিভিন্ন দেশকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করা একটি ভুল পদ্ধতি এবং তা অগ্রহণযোগ্য। তবে ভুক্তভোগী দেশগুলোর প্রতিরোধের মুখে নিষেধাজ্ঞা বেশিদিন টিকবে না।    

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর এসব নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল।

গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার দেয়া ডলার নিষেধাজ্ঞা মেনে চলবে বাগদাদ তবে সব নিষেধাজ্ঞা মানবে না। ইরাক এও ঘোষণা করেছে যে, ইরানের সঙ্গে তাদের বেশিরভাগ বাণিজ্য হবে ইউরো, ইরানি রিয়াল ও ইরাকি দিনারের মাধ্যমে।#

পার্সটুডে/এসআইবি/৬