হস্তক্ষেপের অধিকার দেওয়া হবে না: ট্রাম্পকে ইরাকের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i64269-হস্তক্ষেপের_অধিকার_দেওয়া_হবে_না_ট্রাম্পকে_ইরাকের_হুঁশিয়ারি
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার কাউকে দেওয়া হবে না। দেশি-বিদেশি সবার নিরাপত্তা নিশ্চিত করবে ইরাকের নিরাপত্তা বাহিনী। এসব কথা বলেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি। তিনি কায়রোতে আরব লীগের বৈঠকের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন। ইরাকে অবস্থিত মার্কিন কনস্যুলেটগুলোর নিরাপত্তা নিয়ে আমেরিকার কর্মকর্তাদের উদ্বেগের জবাবে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ০৫:৩৩ Asia/Dhaka
  • ইব্রাহিম আল জাফারি
    ইব্রাহিম আল জাফারি

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার কাউকে দেওয়া হবে না। দেশি-বিদেশি সবার নিরাপত্তা নিশ্চিত করবে ইরাকের নিরাপত্তা বাহিনী। এসব কথা বলেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি। তিনি কায়রোতে আরব লীগের বৈঠকের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন। ইরাকে অবস্থিত মার্কিন কনস্যুলেটগুলোর নিরাপত্তা নিয়ে আমেরিকার কর্মকর্তাদের উদ্বেগের জবাবে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইব্রাহিম আল জাফারি বলেন, ইরাকের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে এবং ইরাকি বাহিনী যেসব সাফল্য অর্জন করেছে তাতে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিশ্বের অনেক দেশ যখন আইএস (দায়েশ)-কে মোকাবেলায় হিমশিম খাচ্ছিল তখন ইরাকি বাহিনী ওই সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে সক্ষম হয়েছে। 

সম্প্রতি ইরাকের বসরায় যে সহিংসতা হয়েছে তাতে মার্কিন কনস্যুলেটের ভূমিকা ছিল বলে খবর ফাঁস হওয়ার পর ওয়াশিংটন এখন নিজের কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বসরায় সম্প্রতি ইরানের কনস্যুলেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ইরাকে এখন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সেখানে যাতে একটি স্বাধীনচেতা সরকার গঠিত হতে না পারে সে লক্ষ্যে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমেরিকা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন