সৌদি আরবের কাছে অবশ্যই অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে: লেবার দল
https://parstoday.ir/bn/news/west_asia-i64539-সৌদি_আরবের_কাছে_অবশ্যই_অস্ত্র_বিক্রি_বন্ধ_করতে_হবে_লেবার_দল
ব্রিটিশ লেবার দলের প্রধান জেরেমি করবিন বলেছেন, সরকারকে অবশ্যই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করতে হবে। ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া বর্বর যুদ্ধ অবসানের জন্য ব্রিটিশ সরকারকে এ পদক্ষেপ নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৬:১৩ Asia/Dhaka
  • জেরেমি করবিন
    জেরেমি করবিন

ব্রিটিশ লেবার দলের প্রধান জেরেমি করবিন বলেছেন, সরকারকে অবশ্যই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করতে হবে। ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া বর্বর যুদ্ধ অবসানের জন্য ব্রিটিশ সরকারকে এ পদক্ষেপ নিতে হবে।

সৌদি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইয়েমেনিদের জন্য গতকাল (রোববার) সন্ধ্যায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে করবিন এ দাবি জানান। তিনি সুস্পষ্ট করে বলেন, লেবার দল যদি সরকার গঠন করত তাহলে একদিন পরই ইয়েমেন যুদ্ধ বন্ধ করার প্রস্তাব নিয়ে জাতিসংঘে যেত।  

সৌদি আগ্রাসনে ভয়াবহ ক্ষুধা ও অপুষ্টির শিকার ইয়েমেনের শিশুরা 

ইয়েমেনের বর্তমান পরিস্থিতিকে তিনি মানব-সৃষ্ট সংকট বলে অভিহিত করেন। করবিন বলেন, সৌদি আরব বিমান থেকে ইয়েমেনের ওপর বোমাবর্ষণ করে এই অবস্থা তৈরি করেছে এবং দুঃখজনক হচ্ছে যে, এসব বোমার একটা অংশ ব্রিটিশ সরকার সরবরাহ করেছে।   

লেবার দলের এ নেতা বলেন, “শিশুরা কলেরায় মারা যাচ্ছে, লোকজন স্কুল ভবন কিংবা বিয়ের অনুষ্ঠানে নিহত হচ্ছে। একুশ শতকে এটা অত্যন্ত ঘৃণ্য কাজ এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” ইয়েমেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘে প্রস্তাব না তোলায় তিনি ব্রিটিশ সরকারের কঠোর সমালোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/২৪