সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মুখে নেতানিয়াহু ও ট্রাম্পের বক্তব্যের পুনরাবৃত্তি
https://parstoday.ir/bn/news/west_asia-i64643-সৌদি_পররাষ্ট্রমন্ত্রীর_মুখে_নেতানিয়াহু_ও_ট্রাম্পের_বক্তব্যের_পুনরাবৃত্তি
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সন্ত্রাসবাদে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ০৬:২০ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সন্ত্রাসবাদে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করলেন।

আদেল আল-জুবায়ের বলেন, ইরানকে প্রতিহত করার জন্য ওয়াশিংটন যেসব পদক্ষেপ নিচ্ছে তার প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে।

আমেরিকা ও সৌদি আরবের পৃষ্ঠপোষকতা নিয়ে সিরিয়া ও ইরাকে যেসব সন্ত্রাসী ঢুকে পড়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে দামেস্ক ও বাগদাদের অনুরোধে দেশ দু’টির সেনাবাহিনীকে সামরিক উপদেশ দিয়ে সাহায্য করছে ইরান। এ বিষয়টি ট্রাম্প, নেতানিয়াহু বা সৌদি শাসক গোষ্ঠীর জন্য পীড়াদায়ক।

ইয়েমেনে সৌদি আরবের পাশবিক বিমান হামলা (ফাইল ছবি)

ইয়েমেনের নিরীহ মানুষের ওপর গত প্রায় সাড়ে ৩ বছর ধরে পাশবিক বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। কিন্তু এই হামলার বিষয়টি বেমালুম চেপে গিয়ে আদেল আল-জুবায়ের দাবি করেন, ইয়েমেনের যোদ্ধাদের কাছে সমরাস্ত্র পাঠাচ্ছে ইরান। ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা এ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের কাছ থেকে পাওয়া ১৯৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও দাবি করেন তিনি।

সৌদি আরব ও তার মিত্ররা দাবি করে আসছে, ইরান ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে। কিন্তু ইয়েমেনি কর্মকর্তারা এ দাবি প্রত্যাখ্যান করে বলছেন, ইয়েমেনের সব সমরাস্ত্র তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সৌদি আরব যখন ইয়েমেনকে চারদিক দিয়ে অবরোধ করে রেখেছে তখন অন্য কোনো দেশের পক্ষে ইয়েমেনে অস্ত্র সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছেন আনসারুল্লাহ যোদ্ধারা। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯