অবিশ্বস্ত আমেরিকার সঙ্গে আমরা আলোচনায় বসতে পারি না: জারিফ
https://parstoday.ir/bn/news/west_asia-i64719-অবিশ্বস্ত_আমেরিকার_সঙ্গে_আমরা_আলোচনায়_বসতে_পারি_না_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকার মধ্যে বিশ্বস্ততা ও বাস্তববাদিতা দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত অবিশ্বস্ত আমেরিকার সঙ্গে তার দেশ আলোচনায় বসবে না। নিউ ইয়র্কার পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ একথা বলেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০২, ২০১৮ ১১:৪৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকার মধ্যে বিশ্বস্ততা ও বাস্তববাদিতা দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত অবিশ্বস্ত আমেরিকার সঙ্গে তার দেশ আলোচনায় বসবে না। নিউ ইয়র্কার পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ একথা বলেছেন।

ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে জাওয়াদ জারিফ বলেন, “প্রয়োজনীয় মুহুর্তে আমি আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না, তবে তা হতে হবে নির্ভরযোগ্য।” তার এ সাক্ষাৎকার শনিবার নেয়া হয় এবং সোমবার তা প্রকাশ করা হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ভরযোগ্যতা না থাকলে আলোচনা করে কোনো লাভ নেই। তাদের কিছু বাস্তব জ্ঞান সৃষ্টির অপেক্ষায় আছি আমরা। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে- চুক্তিগুলোর প্রতি অনুগত থাকা, তা না হলে সবকিছু বরবাদ হয়ে যাবে।

জাওয়াদ জারিফ জোর দিয়ে বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভিত্তি থাকা দরকার এবং আমেরিকা পরমাণু সমঝোতার ওপর টিকে থাকলে তা হতে পারত একটি ভিত্তি।#

পার্সটুডে/এসআইবি/২