ভিন্ন মতাবলম্বী সাংবাদিক নিখোঁজ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i64781-ভিন্ন_মতাবলম্বী_সাংবাদিক_নিখোঁজ_সৌদি_রাষ্ট্রদূতকে_তলব_করল_তুরস্ক
সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে তলব করেছে আংকারা। সম্প্রতি জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট পরিদর্শন করেন। এরপরই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০১৮ ২০:২৬ Asia/Dhaka
  • সাংবাদিক জামাল খাশোগি
    সাংবাদিক জামাল খাশোগি

সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে তলব করেছে আংকারা। সম্প্রতি জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট পরিদর্শন করেন। এরপরই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।  

নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একটি সূত্রের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে আজ (বৃহস্পতিবার) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তুরস্কের সরকারি কর্মকর্তারা বলছেন, তারা বিশ্বাস করনে যে, সাংবাদিক জামাল খাগোশিকে কন্স্যুলেট ভবনেই আটকে রাখা হয়েছে।

অবশ্য এ বিষয়ে সৌদি কন্স্যুলেটের কর্মকর্তারা অনেকটা পীড়াপীড়ি করে বলেছেন, জামাল খাশোগি নিখোঁজ হওয়ার আগে কন্স্যুলেট ভবন ত্যাগ করেছেন। তাদের এ দাবি তুর্কি সরকারের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তবে, সৌদি রাষ্ট্রদূত তুর্কি কর্মকর্তাদেরকে বলেছেন, তার কাছে জামাল খাশোগির কোনো তথ্য নেই। তিনি যদি কোনো তথ্য পান তাহলে তুর্কি কর্মকর্তাদেরকে জানাবেন। জবাবে তুর্কি উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরান সৌদি রাষ্ট্রদূত বিষয়টি দ্রুত স্পষ্ট করতে বলেছেন।#

পার্সটুডে/এসআইবি/৪