সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে টানা তৃতীয় দিনের বিক্ষোভ চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i64791-সৌদি_আগ্রাসনের_বিরুদ্ধে_ইয়েমেনে_টানা_তৃতীয়_দিনের_বিক্ষোভ_চলছে
সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে আজ (শুক্রবার) টানা তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমের তায়েজ শহরে আজ হাজার হাজার মানুষ সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৮ ১২:৪৫ Asia/Dhaka
  • ইয়েমেনিদের বিক্ষোভ (ফাইল ফটো)
    ইয়েমেনিদের বিক্ষোভ (ফাইল ফটো)

সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে আজ (শুক্রবার) টানা তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমের তায়েজ শহরে আজ হাজার হাজার মানুষ সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।

বিক্ষোভকারীরা বলেছেন, ইয়েমেনের মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। আর এই সংকটের জন্য দায়ী হচ্ছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারা ইয়েমেনে হামলা চালিয়ে দেশটির অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। এ সময় বিক্ষোভকারীদের হাতে হাতে আগ্রাসনবিরোধী নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। গত দুই দিনের বিক্ষোভেও বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছে বলে সাংবাদিকরা জানিয়েছেন।

এর আগে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহর মুখপাত্র আব্দুস সালাম বলেছেন, সৌদি আরব, আমেরিকার সরাসরি সহযোগিতায় হামলা চালানোর পাশাপাশি অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে।কোনো বিদেশি মুদ্রা ইয়েমেনে ঢুকতে দিচ্ছে না। ভূমি, আকাশ ও নৌ পথে সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে।

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন।

শিশুদের বহনকারী বাসে হামলা চালিয়েও স্কুলগামী বহু শিশুকে হত্যা করেছে সৌদি বাহিনী।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫