সৌদি কর্তৃপক্ষের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে: তুর্কি কর্মকর্তা
-
জামাল খাশোগির ছবি নিয়ে প্রতিবাদ
তুরস্কের শীর্ষ পর্যায়ের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি কর্তৃপক্ষের নির্দেশে হত্যা করা হয়েছে।
আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা জামাল খাশোগি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে যান কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেন নি। এ নিয়ে নানারকম খবর বের হয়েছে তবে তুর্কি সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের ওই নিরাপত্তা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, সৌদি আরবের একটি গুপ্তচর দল জামাল খাশোগিকে হত্যা করেছে। সৌদি কন্স্যুলেটে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে তাকে হত্যা করা হয়। তুর্কি কর্মকর্তা বলেন, খাশোগির দেহ টুকরো টুকরো করা হয় এবং এজন্য তারা একটি করাত ব্যবহার করেছে। তুর্কি কর্মকর্তা এ ঘটনাকে মার্কিন ক্রাইম ফিল্ম ‘পাল্প ফিকশন’র সঙ্গে তুলনা করেন।#
পার্সটুডে/এসআইবি/১০