ভুলবশত মিত্রদের ওপর ব্মিান হামলা করল মার্কিন জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i65141-ভুলবশত_মিত্রদের_ওপর_ব্মিান_হামলা_করল_মার্কিন_জোট
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ভুলবশত তাদের মিত্র কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে এ হামলা হয়েছে এবং এতে অন্তত ছয় কুর্দি গেরিলা নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৮ ১৫:৩৫ Asia/Dhaka
  • মার্কিন জোটের বিমান
    মার্কিন জোটের বিমান

সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ভুলবশত তাদের মিত্র কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে এ হামলা হয়েছে এবং এতে অন্তত ছয় কুর্দি গেরিলা নিহত হয়।

সামরিক ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, মার্কিন জোটের দুটি এফ-১৫ বিমান গতকাল (বুধবার) দেইর আজ-যোর প্রদেশের হাজিন শহরে বোমাবর্ষণ করে। সূত্রটি জানিয়েছে, অপেশাদারি এ ঘটনায় অন্তত ১৫ কুর্দি গেরিলা আহত হয়েছে। কোন দেশের বিমান এ হামলায় অংশ নিয়েছে তা অবশ্য পরিষ্কার নয়।

সূত্রটি আরো বলেছে, “গত ছয় মাস ধরে এ অঞ্চলে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধ চালাচ্ছে আমেরিকা এবং এর মাধ্যমে তারা সিরিয়ায় তাদের উপস্থিতির ন্যায্যতা প্রমাণ করাতে চায়।”    

এ সূত্র বলছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের এমন তৎপরতার কারণে শুধু দায়েশ-বিরোধী যুদ্ধই বাধাগ্রস্ত হচ্ছে না বরং তাদের কুর্দি মিত্র এসডিএফ বার বার ক্ষতির মুখে পড়ছে।#

পার্সটুডে/এসআইবি/১৮