ফিলিস্তিনি গ্রাম 'খান আল আহমার' ধ্বংস করা হবেই: ইসরাইলি প্রধানমন্ত্রী
-
খান আল আহমার গ্রাম
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বলেছেন, বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের পূর্ব অংশের 'খান আল আহমার' গ্রাম পুরোপুরি ধ্বংস ধরে দেওয়া হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা করা হবে বলে তিনি জানিয়েছেন।
দখলদার ইসরাইলের উচ্চ আদালত এর আগেই গ্রামটি নিশ্চিহ্ন করে সেখানে ইহুদিবাদীদের জন্য উপশহর নির্মাণের নির্দেশ জারি করে রেখেছে।
এ বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন 'খান আল আহমার' গ্রাম ধ্বংসের বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসে নি।
খান আল আহমারে যাওয়ার সব রাস্তা ইহুদিবাদীরা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই গ্রামে এখন যারা বাস করছেন তারা যাযাবর শ্রেণীর। ১৯৫৩ সালে এই বাসিন্দাদের তাদের নিজ ভূমি নাকাব মরুভূমি থেকে বিতাড়িত করে ইসরাইলি সেনাবাহিনী। খান আল আহমারে বসতি গড়ার আগে তাদের অন্তত দুইবার নিজেদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।
গ্রামটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীর দুইভাগে ভাগ করে ফেলতে সক্ষম হবে বর্ণবাদী ইসরাইল।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২