খাশোগি হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i65255-খাশোগি_হত্যার_মতো_ঘটনার_পুনরাবৃত্তি_হওয়া_উচিত_না_সৌদি_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড এমনই একটি ঘটনা যার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। এ হত্যাকাণ্ডের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৮ ১৩:২৫ Asia/Dhaka
  • সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
    সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড এমনই একটি ঘটনা যার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। এ হত্যাকাণ্ডের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

জুবায়ের বলেন, সৌদি আরবের নেতারা বিষয়টি দেখবেন এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে। এছাড়া, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে জবাবদিহি করতে হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সৌদি পরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য প্রয়োজীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বৈঠকের পর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি জানান, তিনি আদেল আল-জুবায়েরকে বলেছেন যে, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জাকার্তা গভীরভাবে উদ্বিগ্ন।

নিহত সাংবদিক জামাল খাশোগি

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগিকে হত্যা করা হয়। শুরু থেকেই সৌদি সরকার হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে এলেও এখন তা স্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৩